ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

খালেদা জিয়ার সাজা ১০ বছর করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খালেদা জিয়া।

খালেদা জিয়া। ছবি : গেটি ইমেজেস

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ১০ বছর করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ২৮ জানুয়ারি দুপুরে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান মামলার রায়ে স্বাক্ষর করেন।

৭৩ পৃষ্টার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে কেউ এ ধরনের অপরাধ করলে অনুকম্পা দেখানোর সুযোগ নেই।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক। দুদকের আবেদনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা কেনো বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে ১০ বছরের সাজা দেওয়া হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

খালেদা জিয়ার সাজা ১০ বছর করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট সময় ০৬:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯