ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি এই নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)। তবে বাদ পড়েছেন তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক দায়িত্ব অর্পণ করেছেন। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

শেখ হাসিনার নেতৃত্বে আগের মেয়াদেও তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯