ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জের কৃষক দেলোয়ারের খুনীদের গ্রেপ্তারের দাবি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়াপাড়া নতুন গ্রামের কৃষক দেলোয়ার হোসেন দেলু (৪৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার স্বজনরা। ঘটনার প্রায় এক মাসেও ওই মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় নিহতের স্বজন ও স্থানীয় গ্রামবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

মামলাটির বাদী নিহতের ছেলে সবুজ মিয়া জানান, তার বাবা কৃষক দেলোয়ার হোসেনের সাথে তারাটিয়া গ্রামের শফিকুল ইসলাম, সেলিম, আমিনুল ইসলাম ও বাবুল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৭ ডিসেম্বর দেলোয়ার হোসেন বাড়ি থেকে জমির কাগজপত্র নিয়ে বের হবার পর নিখোঁজ হন।

নিখোঁজের তিনদিন পর ২০ ডিসেম্বর স্থানীয় একটি বেগুন খেত থেকে তার লাশ উদ্ধার করে দেওয়ানগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় কুমড়াকান্দি গ্রামের রফিকুল ইসলাম, তারাটিয়া গ্রামের সফিকুল ইসলাম, সেলিম, আমিনুল, বাবুল মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা। পুলিশ ওই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

সবুজ মিয়া বলেন, আমার বাবার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপদির্শক (এসআই) মো. ফরহাদ আলী বাংলারচিঠি ডটকমকে বলেন, এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জের কৃষক দেলোয়ারের খুনীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় ০৯:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯