ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম পৌর এলাকায় আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

এ ছাড়াও তিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, আরামনগর কামিল মাদরাসাসহ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

নতুন বই হাতে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

বই বিতরণের সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির উদ্দিন, সরিষাবাড়ী আর ডি এম পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, আইনজীবী জহুরুল ইসলাম মানিক, গোলাম মোস্তফা জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

আপডেট সময় ০৮:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯