ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

ফুলকোচায় বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের ভোট প্রার্থনা

ভোট প্রার্থনায় নেমে সাধারণ ভোটার জনতার সাথে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের কুশল বিনিময়। ছবি : বাংলারচিঠি ডটকম

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল নেতাকর্মীদের সাথে নিয়ে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের হাজরাবাড়ী বাজারে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলার বিএনপির সভাপতি এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ১৩ ডিসেম্বর দুপুরে তার নির্বাচনী এলাকার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের হাজরাবাড়ী বাজার এলাকায় প্রচারণা চালিয়ে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।

তিনি হাজরাবাড়ী বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আবেদন জানান। তার এই নির্বাচনী প্রচারণা চলাকালে দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভিড় করেন।

তার এই নির্বাচনী প্রচারণা ও জনসংযোগে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলকোচায় বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের ভোট প্রার্থনা

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮