ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুরে জুয়েলারি দোকানে চুরি, কর্মচারী পলাতক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের ঢাকাইপট্টি এলাকার কেয়া জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। একজন কর্মচারী ৩০ ভরি অলংকার চুরি করে পালিয়েছে বলে অভিযোগ করেছেন জুয়েলার্সটির স্বত্বাধিকারী।

কেয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী সুজন দেবনাথ ৩ ডিসেম্বর বলেন, কর্মচারী আনন্দ কর্মকারকে ২ ডিসেম্বর দুপুর তিনটায় দোকানে রেখে আমি ও আরেক কর্মচারী নিরেন কর্মকার বাসায় খাবার খেতে যাই। খাবার খেয়ে নিরেন কর্মকার চারটায় এসে দেখে দোকানের কেচিগেটে তালা লাগানো, ভিতরে আলমারি ভাঙা ও চাবি বাইরে পড়ে আছে। পরে খবর পেয়ে আমি গিয়ে দেখি ১০ ভরি স্বর্ণ ও ২০ ভরি রূপার অলংকার নেই। যার আর্থিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

সুজন দেবনাথ সাথে সাথে আনন্দ কর্মকারের মুঠোফোনে যোগাযোগ করলে ‘আমাকে আর খুঁজবেন না। আমি রৌমারী চলে যাচ্ছি’- এই কথা বলে আনন্দ কর্মকার কল কেটে দেয়। এরপর থেকে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সুজন দেবনাথ অভিযোগ করে বলেন, দোকানে সিসি ক্যামেরা চালু থাকলেও আনন্দ কর্মকার ক্যামেরা বন্ধ করে দিয়ে এসব অলংকার চুরি করে পালিয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মগরা উত্তরপাড়া গ্রামে বলে সে জানিয়েছিল। সে কেয়া জুয়েলার্সে গত ৬ মাস ধরে কাজ করছিল।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ৩ ডিসেম্বর দোকান পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুরে জুয়েলারি দোকানে চুরি, কর্মচারী পলাতক

আপডেট সময় ০৯:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮