ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ীতে বিএনপি নেতাকর্মীকে মারধর

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে একদল যুবক। হামলায় একটি ভাংচুর ও অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। ১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাদান ইউনিয়নের করবাড়ি অটোরাইস মিল মাঠে বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করে বিএনপি। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা পাঁচটার দিকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরিষাবাড়ী-ঢাকা প্রধান সড়কে বিএনপি নেতাকর্মীদের উপর স্থানীয় কয়েকজন যুবক হামলা চালায়।

হামলায় মহাদান ইউনিয়ন বিএনপির সদস্য আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুন আল আসাদ, যুবদল নেতা সুমন, ছাত্রদল নেতা রুবেল, শামীম ও রাসেল আহত হন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। হামলার সময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এ প্রসঙ্গে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করে বাংলারচিঠি ডটকমকে বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী সমর্থক। তারা বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের লোকদের উপর হামলা করেছে। বিষয়টি দুঃখজনক।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলারচিঠি ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ীতে বিএনপি নেতাকর্মীকে মারধর

আপডেট সময় ১০:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮