ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আশেক মাহমুদ কলেজে লালন দর্শন নিয়ে সেমিনার

অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বাংলা বিভাগে ‘লালন ফকিরের দর্শন ও আমাদের সমাজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সকালে বাংলা বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশীদ এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ।

সেমিনারে ‘লালন ফকিরের দর্শন ও আমাদের সমাজ’ বিষয়ে মূল আলোচনায় অংশ নেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ হায়দার। এ ছাড়া বিষয়টির আলোচনায় অংশ নেন সরকারি জাহেদা শফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম জাওয়াদুল হক।

অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সেমিনারে কলেজের শিক্ষকমণ্ডলি, বিশিষ্ট সুধীজন ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলা বিভাগের শিক্ষক সেলিনা দিল আফরোজ ও লালন একাডেমির শিল্পীবৃন্দ লালন সংগীত পরিবেশন করেন।

বাংলারচিঠি ডটকমের ফেসবুক পাতায় লাইক দিয়ে যুক্ত থাকুন

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আশেক মাহমুদ কলেজে লালন দর্শন নিয়ে সেমিনার

আপডেট সময় ১০:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮