ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

৪৯ ভিক্ষুক পেল পুনর্বাসন সহায়তা

জেলা প্রশাসক আহমেদ কবীর ভিক্ষুকদের হাতে পুনর্বাসন সামগ্রি তুলে দেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় জামালপুর পৌর এলাকার ৪৯ জন ভিক্ষুককের মাঝে বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে এ উপকরণ বিতরণ করা হয়। এতে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার তালিকাভুক্ত মোট ৮৭ জন ভিক্ষুকের পুনর্বাসনের অংশ হিসেবে ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৪৯ জন ভিক্ষুককে বিভিন্ন সামগ্রি দেওয়া হয়। সামগ্রির মধ্যে রয়েছে ভ্যানগাড়ি, লুঙ্গি, শাড়ি, গামছা, পিঠা বানানোর সামগ্রি, চা বিক্রির জন্য ফ্লাক্স ও নগদ অর্থ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

৪৯ ভিক্ষুক পেল পুনর্বাসন সহায়তা

আপডেট সময় ১১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮