ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জে ভটভটি চালককে জরিমানা

প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর), বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট সৃষ্টি করায় আবুল কালাম (৪০) নামে এক ভটভটি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের পানহাটি মোড় থেকে হাইস্কুল পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনসাধারণের চলাচল বেশি। এই রাস্তার পাশেই রয়েছে উপজেলা ভূমি কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা। ১০ অক্টোবর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে এই রাস্তার উপর একটি ভটভটি রেখে যানচলাচলের ব্যাঘাত সৃষ্টি করে চালক আবুল কালাম। এমন পরিস্থিতি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে ভটভটি রেখে চলাচলে বাধা সৃষ্টি করায় ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ১০৮(৮) ধারায় ভটভটি চালক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আবুল কালাম দক্ষিণ বাজার এলাকার আজিজ মিয়ার ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বকশীগঞ্জে ভটভটি চালককে জরিমানা

আপডেট সময় ০৮:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮