ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুবদলনেতা আনোয়ারুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী

জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক। ছবি : ফাইল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আনোয়ারুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৯ অক্টোবর সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত যুবদলনেতা আনোয়ারুল হকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, সাবেক ছাত্রদলনেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, পৌর ছাত্রদলের সভাপতি ইমরান কায়সারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আনোয়ারুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পৌর ওলামাদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী।

প্রসঙ্গত, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ১৯৯৮ সালের ৯ অক্টোবর রাতে জামালপুর শহরের কাছারি শাহি জামে মসজিদের প্রধান গেটের কাছে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুবদলনেতা আনোয়ারুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০৯:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮