ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

ধর্ষক যখন বোনের ছেলের শ্বশুড়, ঘটনাস্থল শরিফপুর

ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
পনের বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তার বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। তার বাবা একজন দিনমজুর। জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় গ্রামে তার বড়বোনের ছেলের শ্বশুড় মো. আনোয়ার হোসেন তাকে ধর্ষণ করার অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুরের ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। ওই কিশোরী ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢেঙ্গারগড়ে বেড়াতে যায়। ওইদিন রাতেই মো. আনোয়ার হোসেন তার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এক পর্যায়ে সেখান থেকে ছুটে বের হয় সে। আশ্রয় নেয় প্রতিবেশী খলিলুর রহমানের বাড়িতে। পরে স্থানীয় একটি প্রভাবশালীচক্র ওই কিশোরীকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে থানা পুলিশ করতে ভয় দেখায়। তারা আপসরফারও প্রস্তাব দেন।

এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক আনোয়ার হোসেনের বাড়িঘরে হামলা চালায়। ওই কিশোরী মারা গেছে বলেও এলাকায় গুজব ছড়িয়ে দেওয়া হয়। ভয়ে আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছেন।

এক পর্যায়ে ২৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় অন্য একটি পক্ষ ওই কিশোরীকে উদ্ধার করে সদর থানায় পাঠায়। ওই কিশোরী পুলিশের কাছে তাকে ধর্ষণের ঘটনার বিস্তারিত বলে দেয়। পরে তার সহোদর বড়বোন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই কিশোরীর বড়বোনের ছেলের শ্বশুড় আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। মামলাটি হয়েছে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায়।

‘ধর্ষণের শিকার ওই কিশোরীকে ২৬ সেপ্টেম্বর সকালে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’ বললেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল হক। মামলাটির আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানালেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ধর্ষক যখন বোনের ছেলের শ্বশুড়, ঘটনাস্থল শরিফপুর

আপডেট সময় ০৭:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮