ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসলামপুরে আওয়ামী লীগের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদুল হক খানের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে মনোনয়নের পক্ষে বিপক্ষে আওয়ামী লীগের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামপুর আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। এ আসনের উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে এবার দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে ২০ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা ও একাধিক পথসভা কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের নেতৃত্বাধীন একাংশের নেতা-কর্মীরা ।

ফরিদুল হক খানের বিপক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

ইসলামপুর উপজেলা সদরের থানা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার উলিয়াবাজার ও আমতলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ফের থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে পথসভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

অপরদিকে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল হক খানের সমর্থনে এবং তাকেই এবার মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মোটরসাইকেল শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়সহ ইসলামপুরের পূর্বাঞ্চলের গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার, গোয়ালেরচর বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসলামপুরে আওয়ামী লীগের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ১০:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮