ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বিষয়ে আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির। ছবি : মমিনুল ইসলাম কিসমত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিষয়ে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং বাংলাদেশ ইমাম সমিতি ও ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতি সরিষাবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ইমাম সমিতি ও ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতি সরিষাবাড়ী শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির।

জেলা প্রশাসক আহমেদ কবির তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক সমাজের ব্যাধি। এই ব্যাধি পরিবার, সুন্দর সমাজ ও রাষ্ট্রকে ধংস করে। যা পুলিশ প্রশাসনের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। আপনারা যারা ইমাম তারা সমাজের সম্মানিত ব্যক্তি। আপনাদের সহযোগিতা পেলে এই মরণ ব্যাধির হাত থেকে দেশ ও দেশের যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জোয়াহের হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, ইমাম সমিতির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, উপজেলা ইমাম সমিতি ও ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা নাজমুল হুদা ফয়জী, সাধারণ সম্পাদক মাওলানা খুরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বিষয়ে আলোচনা সভা

আপডেট সময় ১০:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮