ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জাতীয় শোক দিবস : জামালপুর তথ্য দপ্তরের মাসব্যাপী অনুষ্ঠান শুরু

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মফিজুর রহমান। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা তথ্য দপ্তরের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। ১ আগস্ট সকালে জামালপুর বেলটিয়া কামিল মাদরাসায় জেলা পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ মফিজুর রহমান।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন আকন্দ। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, মাদরাসার ছাত্রী রোকেয়া বেগম, ছাত্র আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট শাহাদৎবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার ছাত্র, ছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। জেলা তথ্য কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবস : জামালপুর তথ্য দপ্তরের মাসব্যাপী অনুষ্ঠান শুরু

আপডেট সময় ০৮:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮