ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১৩

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে ১৩ জন আহত হয়েছেন। ইসলামপুর পৌরসভার টংগের আগলা গ্রামে ১ আগস্ট সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত জাম্বুশেখের ছেলে দুদুমিয়া (৬৫) ও মৃত আহাজ উদ্দিনের ছেলে আবুল হাসেম খোকার (৫২) মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ১ আগস্ট সকালে দুদুমিয়ার ভোগ দখলীয় জমিতে দুদুমিয়া লোকজন নিয়ে ঘর উঠাতে গেলে খোকার লোক জন বাধা দিলে এ সংঘর্ষ বাধে।

এতে উভয় পক্ষের ১৩ জন মারাত্মক আহত হন। আহতদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন সোহেল (২২), খোকা (৫২), মোতালেব (৫৭), আলমগির (২৮), লিয়াকত (২৭), আমবিয়া (৩৫), জেলেহা (৪৫), জেলেহা (৫০), লাবনী (২৮), জাহাঙ্গীর (৪৫), শফিকুল (৩৩), হযরত আলী (৪৫) ও ইদ্রিস (৪২)। এদের মধ্যে খোকা ও মোতালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মায়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, বিষয়টি জানার পর পরই সেখানে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১৩

আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮