ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ৩১ জুলাই দুপুরে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৮ ধারার অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানায় দণ্ডিত গাড়িচালকরা হলেন ইসলামপুর উপজেলার ইসলামপুর গ্রামের ইসমাইলের ছেলে স্বপন, মোজাআটা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন ও মেলান্দহ উপজেলার আমবারিয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. নিটন।

বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

আপডেট সময় ১১:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮