ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জামালপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা

জামালপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে স্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা ২৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলাম।

হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক জামালপুরের সভাপতি অধ্যাপক মীর আনছার আলী। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস হাসান, সনাকের সহসভাপতি সাংবাদিক শফিক জামান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক কায়েদ উজ জামান, সনাক সদস্য সাজ্জাদ হোসেন, সেবা গ্রহীতা রাসেল মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি জামালপুর শাখার এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান।

সভায় হাসপাতালের সেবার মান নিয়ে সম্প্রতি জরিপের ওপর তৈরি প্রতিবেদন উপস্থাপনের পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বেশকিছু অনিয়ম নিয়ে সেবা গ্রহীতারা প্রশ্ন উত্থাপন করলে হাসপাতাল কর্তৃপক্ষ আংশিক অভিযোগের সত্যতা স্বীকার করে অতিদ্রুত সময়ের মধ্যে সকল অনিয়ম দূর করার ঘোষণা দেন।

সম্প্রতি সময়ে হাসপাতালকে দালালমুক্ত করার অভিযানকে প্রশংসা করে আলোচকরা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্য সেবিকাদের শূন্যপদ পূরণ এবং হাসপাতালের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে রোগীবান্ধব আচরণ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণের পাশাপাশি সচেতন নাগরিকদের হাসপাতালের সেবার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

জামালপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা

আপডেট সময় ১০:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮