ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আমরা সরকারের স্টেকহোল্ডার : এম এ সাত্তার

দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এম এ সাত্তার বলেছেন, ‘সরকারের ভেতরে বাইরে শুনছি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নাকি আসছে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা সরকারের স্টেকহোল্ডার, আমাদের সাথে সরকারের কোনো আলাপই হয় নাই। আমরাই জানি না নির্বাচন কবে হবে।’

২৪ জুলাই দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ বাজারে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

এম এ সাত্তার আরও বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন আর ২০১৮ সালের নির্বাচন এক নয়। পরিস্থিতি অনেক বদলে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গতবার জোটে এসে জাতীয় পার্টি বর্তমান সরকারকে সম্মান করেছে। এইবার অনেক দরকষাকষি চলছে। এইবার তাদের আমাদেরকেই সম্মান করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি এবার ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে। জোট হবে, নাকি মহাজোট হবে আমরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আভাস পাইনি। যেটাই হোক আওয়ামী লীগের তো জাতীয় পার্টিকেই ছাড় দিতে হবে। আর কোনো দল নেই। তিনি অল্প কিছু দিনের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা আসবে জানিয়ে জাতীয় পার্টির মাঠ পর্যায়ের সকল নেতা-কর্মীদের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আইনজীবী আদম শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি খন্দকার আফজাল হোসেন ও আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. শরিফ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক তোতা, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল রানা, বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হামিদুর রহমান ও এ কে এম হামিদুল্লাহ প্রমুখ।

সভায় দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আমরা সরকারের স্টেকহোল্ডার : এম এ সাত্তার

আপডেট সময় ০৮:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮