ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শেরপুরে গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরে মাটির গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশুর নাম তানিম মিয়া (২) ও সিনহা আক্তার (৩)। ২৩ জুলাই বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকার ঘিনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিম ওই গ্রামের শুকুর আলীর ছেলে ও সিনহা একই গ্রামের রফিকুলের মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ঘিনাপাড়া ফকির বাড়ির সামনে শিশু তানিম ও সিনহা খেলাধুলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পানিপূর্ণ একটি মাটির গর্তের কাছাকাছি যায়। এ সময় সবার অজান্তে ওই শিশু দুটি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮