ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম ছাহেরা খাতুন (৭০)। ২২ জুলাই দুপুরে নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাহেরা খাতুন তালুকপাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ জুলাই দুপুরে ছাহেরা খাতুন নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের তালতলা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই সড়কের ডান দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ছাহেরাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মেহেদী হাসান ছাহেরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নালিতাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ০৭:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮