ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

বিদেশি লিগে মোস্তাফিজের ২ বছরের নিষেধাজ্ঞা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আগামী দুই বছর বিদেশে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে পারবেন না মোস্তাফিজুর রহমান। ২০ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছেন।

পাপন গণমাধ্যমকে বলেন, আমি ওকে বলে দিয়েছি আগামী দুই বছর কোনো বিদেশি লিগ নয়। ও বিদেশে খেলতে গিয়ে চোটে পড়বে আর দেশের হয়ে খেলতে পারবেনা। এটা মেনে নেওয়া সম্ভব না।

এবার আইপিএল খেলে চোটে পড়ার কারণে মিস করেছেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট। এ নিয়ে কম কটু কথা হয়নি ক্রিকেট পাড়ায়। যার কারণে হয়তো শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

মোস্তাফিজ ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়েছেন। সেখানে তিন ওয়ানডে খেলবেন। এরপরেই আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আশা করা হচ্ছে টি-টোয়েন্টির স্কোয়াডেও সুযোগ দেওয়া হবে তাকে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

বিদেশি লিগে মোস্তাফিজের ২ বছরের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮