ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা

সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষে ২০ জুলাই সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের বকুলতলা মোড় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন ও সরকারি বেসরকরি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উদীচী শিল্পীগোষ্ঠী, নাট্যনীড়, জয় বাংলা লোকনাট্যদল, নৃত্যাঙ্গণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জামালপুর শিল্পীকল্যাণ সংস্থা, সঞ্চারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সংগঠক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে শিল্পকলা একাডেমি মঞ্চে জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবীর উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেছ আলী মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত করিম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ।

দু’দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করবে। ২১ জুলাই রাত নয়টায় অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।

আরও পড়তে পারেন :
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ
সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত, আহত ৪

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮