ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলে শ্রমিক বিক্ষোভ

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আলহাজ জুট মিলে শ্রমিক বিক্ষোভ হয়েছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে ১২ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা এ বিক্ষোভ করে। পরে মিল গেটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রমিক লীগ ও আলহাজ জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি জুলহাস উদ্দিন, সহসভাপতি সোহেল রানা, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান চাকলাদার প্রমুখ।

সিবিএ’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, আলহাজ জুট মিল ১৫দিন বন্ধ থাকার পর ৩০ জুন চালু হয়। কাজ শুরুর দিনেই কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন করে বিনা নোটিশে ১২৬ জন শ্রমিক ও ১৪ জন কর্মচারীকে চাকুরিচ্যুত করে। এ ছাড়া কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই মিলের শ্রমিকদের ৪০দিনের বেতন বকেয়া রেখেছে। এতে সম্পূর্ণ মিলের ওপর নির্ভরশীল দরিদ্র সহ¯্রাধিক শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে।

এ ব্যাপারে আলহাজ জুট মিলের জিএম এ কে এম নুরুল হুদা বলেন, মালিকপক্ষ শ্রমিকদের ওপর অসন্তুষ্ট, তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া বেতনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় ০৪:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮