ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ১৪ নভেম্বর, শনিবার প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা একটি মহাকাশযানকে যান্ত্রিক বাহুর সাহায্যে মাঝ আকাশেই ধরে ফেলতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

এ সাফল্যের মধ্য দিয়ে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির সম্ভাবনা আরও বাস্তব হয়ে উঠেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে স্পেসএক্সের স্টারশিপ। এরপর ধীরে ধীরে নেমে এসে স্টারবেসের উৎক্ষেপণকেন্দ্রের কাছে স্থাপিত বিশাল দুটি যান্ত্রিক বাহুর (চপস্টিক আর্মস) মাঝখানে নিখুঁতভাবে আটকে যায় মহাকাশযানটি।

মহাকাশযানটিকে এভাবে সফলভাবে ধরে ফেলতে পারা মহাকাশশিল্পের কয়েক দশকের একটি বড় লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক।

সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থা চালু করা সম্ভব হলে মহাকাশ অভিযানের ব্যয় অনেক কমবে এবং ঘন ঘন রকেট উৎক্ষেপণ করা যাবে।

স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুয়ট বলেন, ‘মহাকাশ অভিযানের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আগুনের মধ্য দিয়ে প্রচণ্ড গতিতে নেমে আসা একটি মহাকাশযানকে আকাশ থেকেই ইস্পাতের বাহু দিয়ে ধরে ফেলা। আমরা স্টারশিপকে ধরে ফেলতে পেরেছি।’

স্টারবেসের কাছে মেক্সিকো উপসাগরের সৈকতে এ দৃশ্য দেখতে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক মানুষ। মহাকাশযানটি চোখে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারে অবতরণের শেষ মুহূর্তে ১৯৭৭ সালের জনপ্রিয় সফট রক গান ‘বেবি কাম ব্যাক’ বাজানো হয়।

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট ব্যবস্থার এটি ছিল ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন।

স্টারশিপ নামের মহাকাশযানটি ২২ ঘণ্টার যাত্রায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এ সময় ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে এটি।

এর আগে স্পেসএক্স তিনবার পৃথিবীতে ফিরে আসা রকেটের বুস্টার অংশকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে ফেলতে সক্ষম হয়েছিল। তবে স্টারশিপকে ধরে ফেলা ছিল অনেক বেশি জটিল। কারণ, বুস্টারের তুলনায় মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে এবং অনেক বেশি গতিতে নিচে নেমে আসে।

সাফল্যের পর স্পেসএক্সের দলকে অভিনন্দন জানান ইলন মাস্ক। যান্ত্রিক বাহুর মাঝখানে ঝুলে থাকা স্টারশিপের ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘যানটিকে দেখতে দারুণ লাগছে!’

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ এ অভিযানকে ‘বিশাল প্রযুক্তিগত অর্জন’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এখন দেখার বিষয়, তারা কত দ্রুত আবারও একই সাফল্য অর্জন করতে পারে।’

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড এমার্জিং টেকনোলজির এ বিশ্লেষক বলেন, সংবেদনশীল মালামাল ও গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান পরিচালনার সক্ষমতা প্রমাণ করতে স্পেসএক্সকে একই ধরনের সাফল্য বারবার অর্জন করতে হবে।

নিরাপদ পথে পৃথিবীতে ফেরা

স্পেসএক্সের জ্যেষ্ঠ প্রকৌশলী লার্স ব্ল্যাকমোর জানান, জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে মহাকাশযানটির পৃথিবীতে ফিরে আসার পথ আগেই সতর্কতার সঙ্গে নির্ধারণ করা হয়েছিল।

স্টারশিপটি প্রথমে জনবসতিহীন মরুভূমি এলাকার ওপর দিয়ে উড়ে যায়। পরে বিভিন্ন শহর এড়িয়ে শেষ পর্যায়ে বড় একটি বাঁক নিয়ে টেক্সাসের রিও গ্রান্ডে ভ্যালির শহরগুলোর চারপাশ ঘুরে পূর্ব দিক থেকে অবতরণস্থলের দিকে এগিয়ে আসে।

প্রকৌশলীরা এ বিশেষ কৌশলকে ‘জায়ান্ট সুইশ ম্যানুভার’ বলে অভিহিত করেছেন।

স্টারশিপের কয়েকটি সংস্করণ দিয়ে ইন্টারনেট স্যাটেলাইট ও তথ্যকেন্দ্রের সরঞ্জাম মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অন্য সংস্করণগুলো ব্যবহার করা হবে চাঁদ ও মঙ্গলে মানুষ পরিবহনের কাজে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘প্রতিদিন আরও বেশি মানুষ এ প্রকল্পের সাফল্যে বিশ্বাসী হচ্ছেন। আমরা চাঁদে পৌঁছানোর আরও এক ধাপ কাছাকাছি।’

ইলন মাস্কের পরিকল্পনা হলো, স্টারশিপকে এমন একটি রকেট ব্যবস্থায় পরিণত করা, যা দ্রুত পুনর্ব্যবহার করে বারবার উৎক্ষেপণ করা যাবে। তার লক্ষ্য, প্রতি ঘণ্টায় একটি করে রকেট উৎক্ষেপণ করা। এর মাধ্যমে ইন্টারনেট স্যাটেলাইট ও তথ্যকেন্দ্রের সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ মহাকাশে পাঠানো সম্ভব হবে।

জ্বালানি স্থানান্তর এখনো বড় চ্যালেঞ্জ

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এরই মধ্যে আংশিক পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশ খাতে বড় পরিবর্তন এনেছেন। এসব রকেট নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পরিবহন করছে।

সুপার হেভি বুস্টারের কার্যক্ষমতাও আরও উন্নত করতে হবে। শুক্রবার পৃথিবীতে ফেরার সময় এতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে নির্ধারিত পথে না নেমে সেটিকে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নিতে হয়।

গত জুনে শেয়ারবাজারে আলোচিত যাত্রা শুরুর মাধ্যমে প্রায় ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সংগ্রহ করে স্পেসএক্স।

শুক্রবার স্টারবেসে প্রায় ১০ লাখ বর্গফুট (৯৩ হাজার বর্গমিটার) আয়তনের কারখানা পরিদর্শনের সময় স্পেসএক্সের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমানে প্রতি দুই সপ্তাহে একটি স্টারশিপ এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা তাদের রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬