জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক কারবারি বন্ধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর, রবিবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী রোকেয়া বেগমের বাড়ির সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মজ্জুদ আলী ও রোকেয়া বেগমকে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও তিন দিনের মধ্যে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়তে আল্টিমেটাম দেন স্থানীয়রা। তা না হলে বড় ধরণের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মন্টু, অপূর্ব সিয়াম।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর নারী, পুরুষ ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















