ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

জামালপুর : শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ তিন লাখ ১৫ হাজার টাকা, সাত লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের রুপার গহনা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে পুরোনো বাসায় যান আবুল কাশেম। পরদিন ২৬ অক্টোবর, সোমবার সকালে নতুন বাসায় ফিরে তিনি বারান্দার গ্রিল ও চারটি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।

এই ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতার আনা হবে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

আপডেট সময় ০৯:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬