ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জামালপুর :  প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দের সাথে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়বৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর, বৃহস্পতিবার রাতে জামালপুর টেনিস গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।

জামালপুর টেনিস ক্লাব ২০ অক্টোবর, মঙ্গলবার থেকে এই শরৎকালীন টেনিস টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ২২ অক্টোবর রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুন্না ও মুসাফি এবং আতাউল্লাহ ও রফিকুল আলম মুখোমুখি হন। ৩ সেটের খেলায় পর পর ২ সেটে জয়লাভ করে মুন্না ও মুসাফি টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয় অর্জন করেন। রানার্স আপ হন আতাউল্লাহ ও রফিকুল আলম।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও জামালপুর টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুপ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছড়াও টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী রফিকুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিষ্কৃতি হাগিদগ, জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, টেনিস ক্লাবের সদস্য ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে দেশের পরিচিতি তৈরি হয়। টেনিস খুব আকর্শনীয় একটি খেলা। জামালপুরে দীর্ঘ দিন ধরে টেনিস খেলা হয়ে আসছে। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়ন ও খেলোয়ার তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। জামালপুর থেকেও যেন মানসম্পন্ন টেনিস খেলোয়াড় তৈরি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে সেজন্য ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজন করতে হবে নিয়মিত।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬