ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান

নকলা : বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি নেতা রাব্বেনুর চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা রাব্বেনুর চৌধুরী। ১৯ অক্টোবর, সোমবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তিনি পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।

রাব্বেনুর চৌধুরী একটি রাজনৈতিক ও জনপ্রতিনিধি পরিবারে বেড়ে উঠেছেন। তার পিতা মরহুম মাহবুব আলী চৌধুরী মনি তিন যুগেরও বেশি সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তিনি নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সাতবারের চেয়ারম্যান এবং নকলা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন।

এ ছাড়া রাব্বেনুর চৌধুরীর চাচা মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার চাচাত ভাই মোহাম্মদ ফাহিম চৌধুরী বর্তমানে সংসদ সদস্য।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় রাব্বেনুর চৌধুরীও জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান। তিনি চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ ও নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তার লক্ষ্য, তিনি তার বাবার মত মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে জনকল্যাণে কাজ করা।

রাব্বেনুর চৌধুরী এই প্রতিবেদককে বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসবই নয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। সনাতন ধর্মাবলম্বীগন যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব সময় মানুষের পাশে থাকতে চাই। আমার বাবা দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। তার আদর্শ অনুসরণ করে আমিও মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় ০৯:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬