ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু

সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু

সরিষাবাড়ী : পূজামণ্ডপে অসুস্থ হয়ে মারা যান মনোরঞ্জন চন্দ্র দাস। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্গাপূজা মণ্ডপে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের তালে নাচের সময় হঠাৎ অসুস্থ হয়ে মনোরঞ্জন চন্দ্র দাস (৫৫) নামের এক মন্দির নেতা মারা গেছেন।

১৯ অক্টোবর, সোমবার রাত ১১টার দিকে পৌরসভার শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

​ প্রয়াত মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার পিসি শরিফুল ইসলাম বলেন, ১৯ অক্টোবর রাতে পূজামণ্ডপে আনন্দের পরিবেশের মধ্যে গানের তালে নাচার একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন মনোরঞ্জন চন্দ্র দাস। পরে তিনি মণ্ডপের সামনের সিঁড়িতে বসে পড়েন এবং উপস্থিত লোকজন তার মাথায় পানি ঢালেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে পথেই তিনি মারা যান।  পরবর্তী সময়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​এদিকে একই পূজামণ্ডপে সৌরভ ও নীরব নামের আরও দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

​২০ অক্টোবর, মঙ্গলবার দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

​শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস তার এই প্রতিবেশীর আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, পূজামণ্ডপে গানের তালে নাচার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি জেনেছি।

জনপ্রিয় সংবাদ

সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি

সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু

আপডেট সময় ০৮:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬