ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার

সরিষাবাড়ী : সাতপোয়ায় যমুনার শাখা নদীতে আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, বিগত দিনে ভোটের আগে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি, তারা সরিষাবাড়ীর মানুষের কাছে কম এসেছে। এলাকায় তাদের উপস্থিতি ও বিচরণও ছিল কম। বিএনপি লুকোচুরি বা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না। যতটুকু উন্নয়ন করতে পারব। ততটুকু কথাই জনসাধারণকে স্পষ্ট করে জানাব। অতিরিক্ত বা অতিরঞ্জিত কথা বলার কোনো সুযোগ আমাদের নেই।

১৯ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে যমুনা নদীর শাখা নদীর উপর প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

​নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সংসদ সদস্য শামীম তালুকদার আরও বলেন, জনগণকে আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার ফলেই আজ এই দীর্ঘপ্রত্যাশিত সেতু নির্মাণ সম্ভব হচ্ছে। দেশের গ্রাম-অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত আন্তরিক। তবে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে। তাদের কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​

সরিষাবাড়ী : সাতপোয়ায় যমুনার শাখা নদীতে আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের উদ্যোগে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হচ্ছে। উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের এক হাজার মিটার চেইনেজে যমুনা শাখা নদীর উপর এই বৃহৎ অবকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

​সেতু নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামালপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এদিকে স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে আরামনগর ও ঘোড়ামারা বাজার সংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার পাশাপাশি কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে সময় ও খরচ অনেকটাই বেঁচে যাবে। এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার

আপডেট সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬