ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

জামালপুর : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সোনার মানুষ সেবা সম্মাননা পুরস্কার গ্রহণ করেন জামালপুর জেলা কর্ম সংস্থান ও  জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার। ছবি : বাংলারচিঠিডটকম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে এ বছর সোনার মানুষ সেবা সম্মাননা পুরষ্কারে ভুষিত হয়েছেন জামালপর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার।

১৪ অক্টোবর, বুধবার ঢাকায় অনুষ্ঠিত সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানের সমাপনী দিনের প্রধান অতিথি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।

জোরপূর্বক ও স্বেচ্ছায় অভিবাসন এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি বিষয়ে তিন দশকের কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) ” সোনার মানুষ সম্মিলন ২০২৬’ – শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

১৩ ও ১৪ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা হলে অনুষ্ঠিত এই আয়োজনের পুরস্কার বিতরণীসহ সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সংসদ সদস্য মো. আসাদুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব মো. নুরুল হক।

সংসদীয় ককাসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম. ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) গত তিন দশকে আরএমএমআরইউ ১০০টিরও বেশি গবেষণা পরিচালনা করেছে, ১৩টি জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে অবদান রেখেছে এবং বাংলাদেশের ২১টি জেলায় অভিবাসীদের অধিকারভিত্তিক সেবা প্রদান করেছে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

আপডেট সময় ১০:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬