ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে প্রশিক্ষণ

জামালপুরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গঠনে জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদকে উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ৬ মার্চ জামালপুরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

জামালপুর সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আজহারুল ইসলাম, স্থানীয় সরকার স্থায়িত্বশীলকরণ প্রকল্পের (এলজিএসপি) জেলা সহায়ক হাবিবুর রহমান, ইউএনডিপি প্রতিনিধি মালিক শামীম আখতার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ প্রমুখ।

জামালপুরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ইউপি সচিবদের হাতে অ্যান্ড্রয়েট মোবাইল সেট তুলে দেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

প্রশিক্ষণে এলজিএসপির কার্যক্রমের অগ্রগতি, ঘরভিত্তিক কর আদায়, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে এবং কার্যক্রম বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর আদায়ে এনজিওদের সংযুক্তিকরণে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে উন্নয়ন সংঘ, এসপিকেসহ তিনটি এনজিওকে অন্তর্ভূক্তি করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, দেশের সর্ববৃহৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ বর্তমান সরকারের চলমান উন্নয়নকে গতিশীল করতে এবং স্থায়িত্বশীল উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে চেয়ারম্যান, মেম্বার এবং সচিবদের দায়িত্ব পালনে আরো বেশি সচেতন হতে হবে।

প্রশিক্ষণে জেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯