ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জ : আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি।

২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও  জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনু, জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর কৃষকদলের আহ্বায়ক ইছাহাক আলী, সদস্য সচিব স্বপন মিয়া, পৌর শ্রমিকদলের আহ্বায়ক হাবিবুর রহমান নান্নু, পৌর ওলামাদলের সভাপতি মোস্তাকিম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর বলেন, আওয়ামী লীগ অতীতেও আগুন সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানে তারা আবারও অগ্নিসন্ত্রাস কায়েমের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থেকে তা প্রতিহত করতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬