জামালপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের উদ্যোগে জেলার মেলান্দহ উপজেলায় ১৬ সেপ্টেম্বর, বুধবার অবৈধভাবে চালু থাকা একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের টিমে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামালপুরের মেলান্দহ পৌরসভা এলাকার ফুলচেন্না গ্রামের ইটভাটা মুন্না ব্রিকসের চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযানে অংশ নেন। এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তপক্ষ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম ছামিউল আলম কুরসি এই প্রতিবেদককে বলেন, ফিক্সড চিমনিসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের আভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















