ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জামালপুর : ম্যাচ শেষে বিজয়ী টিমের মাঝে পুরস্কারের ট্র্রফি বিতরণ করেন বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর শহরের বাগেরহাটা ঈদগাঁ মাঠে ৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে মৌচাক পরিবারের উদ্যােগে এক প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে দুর্ধর্ষ ভয়ংকর স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে পরাজিত করেছে অস্ত্রহীন ভয়ংকর স্পোর্টিং ক্লাবকে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।ফিরোজ মিয়া বলেন, আজকের এই খেলাধুলার মধ্যে দিয়ে সকলেই দায়িত্ববান হব। বাবা-মা আমাদের স্কুল-কলেজে পাঠায় লেখাপড়া শেখার জন্য। আমরা স্কুল-কলেজে গিয়ে সঠিকভাবে লেখাপড়া করব। প্রতিটি বাবা-মা চায় তার সন্তান যেন ভালভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয় এবং সমাজে প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সবার আগে লেখাপড়া। তারপর হল খেলাধুলা। তাই লেখাপড়া হচ্ছে সবার আগে। ভালভাবে লেখাপড়া না করলে সঠিক পথে পরিচালিত হতে পারবে না। বাবা-মাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিবেন। পারিবারিক শিক্ষা পেলে সন্তান মানুষের মত মানুষ হবে। মাদক থেকে দূরে থাকবে। তাই লেখাপড়ার পাশাপাশি সন্তানকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের উৎসাহিত করার আহবান জানাচ্ছি।

প্রীতি ফুটবল ম্যাচে বিএনপিনেতা আব্দুল মোতালেব, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল জব্বার, গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রেজাউল করিম, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, মো. জীবন চান্নু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, জেলা আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দুর্ধর্ষ ভয়ংকর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আশরাফ খান।শাহীন ও জাহিদের পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬