ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ

ইসলামপুর : গাছের চারা রোপণ করেন ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি। ২৯ আগস্ট, শনিবার এই সমিতির নেতৃবৃন্দ ইসলামপুর পৌর শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেছেন।

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচিতে আমরাও অংশ নিচ্ছি। আজকে ইসলামপুর পৌরসভার গোরস্থান মোড়, ধর্মকুড়া এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক ছালভীন উল শার্ফি আলম, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক খোকন মিয়া, ইসলামপুর হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মহাদেব মহন্ত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিয়াম খান লোহানীসহ সমিতির অন্যান্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় ০৯:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬