ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন মাওলানা মুফতি আহমদ আলী ময়মনশাহী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বর্তমান প্রেক্ষাপটে জেলা হিফজ বিভাগের সংরক্ষণ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মোহতামিম এবং সহকারী শিক্ষকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা করেছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার নেতৃবৃন্দ। ২৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুল হক শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি আহমদ আলী ময়মনশাহী।

মুফতি আহমদ আলী বলেন, ছাত্র-ছাত্রীদের সাথে সব সময় ভাল ব্যবহার ও ভাল আচরণ করতে হবে। কোন প্রকার খারাপ ব্যবহার বা কুচ্ছিৎ ভাষা ব্যবহার করা যাবে না। ছাত্র-ছাত্রীদের শরীরে কোন স্থানে বেত্রাঘাত করা যাবে না। মারতে হলে ছাত্রের হাতের তালুতে আঘাত করা যাবে। সহকারী শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। তা হলেই শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সাথে ভাল আচরণ করবে।

তিনি আরও বলেন, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকগণ কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করলে ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। ছাত্ররা ঠিক মত পড়া শিখে না। এতে করে সেই মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ হয়। তখন অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের সেই মাদরাসা থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যায়। এতে করে সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা নূরুল আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, সদর উপজেলার সভাপতি হাফেজ কারী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুনঈম, সরিষাবাড়ি উপজেলা সভাপতি হাফেজ মাওলানা শহিদুল্লাহ, মাদারগঞ্জ উপজেলার হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মিজান, ইসলামপুর উপজেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, রৌমারী উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আলীম, বকশীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল্লাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আহমদ আলী। মতবিনিময় সভায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬