ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জ : অভিভাবক সমাবেশে ইউএনও সুমন চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান, বিদ্যালয়ের জমিদাতা মিনি বেগম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের পরিচালক সানাউল হক সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের সার্বিক বিকাশে আন্তরিক ভূমিকা রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬