ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জ : নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজ শিশু সাহল রহমান সাদের (১২) সন্ধান এবং তাকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ১০ জুলাই, শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এই মানববন্ধনের আয়োজন করেন এবং বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক বিপ্লব মন্ডল, বিএনপিনেতা আহসান হাবিব লিপন, সাইফুল ইসলাম ফুলু প্রমুখ।

​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, শিশু সাদ নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা এখন প্রায় পাগলপ্রায়। তদন্ত কার্যক্রম জোরদার করার এবং দ্রুত সাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও থানা পুলিশের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত, ৩০ জুন, মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে সাহল রহমান সাদ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় আব্দুল লতিফ হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

এই ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন,  নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধানের জন্য সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন বিভাগ শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬