ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা

বকশীগঞ্জ : নিহত জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যহাতির আক্রমণে প্রাণ হারানো জয়নাল আবেদীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। ৮ জুলাই, বুধবার দুপুরে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে সেই চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এর আগে গত ২৬ জুন, শুক্রবার সকালে বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ঘরে ফেরেননি। পরদিন সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ভারত থেকে নেমে আসা বন্যহাতির পাল প্রায়শই এই লোকালয়ে তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, লাকড়ি সংগ্রহের সময় তেমনই এক দলছুট হাতির আক্রমণের শিকার হন জয়নাল।
শোকসন্তপ্ত এই পরিবারের পাশে দাঁড়াতে ৮ জুলাই দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এদিকে পাহাড়ি এই সীমান্ত অঞ্চলে বন্যহাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা

আপডেট সময় ১১:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬