ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানে কোটি টাকার ক্ষতি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে করে তিনটি প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড়ের রমজান মেশিনারিজের ভেতরের বৈদ্যুতিক তার থেকে ২ মার্চ দিবাগত রাত চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর সদর ও শ্রীবরদী ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভয়াবহ আগুনে রমজান আলী, রাজন মিয়া ও আবদুস সাত্তারের তিনটি মেশিনারিজ প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে যা। ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

৩ মার্চ সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানে কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯