জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডাব গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হোসেন (২২) নামের এক যুবকের মারা গেছেন।
২৯ জুন, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাঈম পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জুন দুপুরে বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নাঈম একটি ডাব গাছে উঠেন। গাছটি অতিরিক্ত পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে আশস্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 








