ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেওয়ানগঞ্জ পৌরসভার ১১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

দেওয়ানগঞ্জ : বাজেট পেশ করেন পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

​জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

২৯ জুন, সোমবার বিকালে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন। ​২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে সর্বমোট ১১ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৬৯৮ টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে।

​বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

বাজেট ঘোষণা সভায় অন্যান্যের মধ্যে পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সোহেনুর রহমান, হিসাবরক্ষক শাহিনুর রমান সরকার, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ পৌরসভার ১১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৮:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬