ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

জামালপুর : মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে জেলা ক্রীড়া সংস্থা একাদশ। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল- এই প্রতিপাদ্যের আলোকে ২৭ জুন, শনিবার বিকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জামালপুর : মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী ট্রফি হাতে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশের ফুটবলার ও অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পুরস্কার বিতরণের আগে জনসচেতনা বাড়াতে মাদকবিরোধী টুর্নামেন্টের মত আরও অনেক বিষয় নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা উচিত উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সংস্কৃতি ও খেলাধুলায় আমাদের জামালপুর জেলা বরাবরই ভাল করছে। ময়মনসিংহ বিভাগীয় তথা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য অবস্থানে আছে। আমাদের এখানে বিসিবির দু’জন পরিচালক আছেন। আশা করি তাদের মাধ্যমে খেলাধুলার আরও উন্নতি ঘটবে।

পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি আব্দুর রহিম খান।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

আপডেট সময় ১১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬