ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ

জামালপুর : বক্তব্য রাখেন প্রশিক্ষণের উদ্বোধক উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক আর্থিক জ্ঞান ও দক্ষতা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ২৭ জুন, শনিবার জামালপুরে শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্প উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ পরিমল সরকার। এত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, প্রগ্রেসের নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান বুলবুল, পরিচালক প্রশাসন মাসুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন প্রকল্পের ভ্যেলুচেইন বিশেষজ্ঞ ফিরুজ কবীর প্রমুখ।

প্রশিক্ষণের প্রধান আলোচক ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ পরিমল সরকার বলেন, ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের জামালপুর জেলার চারটি উপজেলার ২৫ হাজার কৃষি পরিবারের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও পুষ্টির উন্নতির লক্ষ্যে লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জেসমিন প্রকল্পের বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উপকারভোগীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসাবে উন্নয়ন সংঘ এবং প্রগ্রেসের সাথে আর্থিক পরিষেবা প্রদানের জন্য লিংকেজ করে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের প্রশিক্ষণ।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনার আধুনিক কৌশল, জেন্ডার সংবেদনশীলতা, কর্মীদের কার্যক্রম বাস্তবায়ন কৌশল এবং জেসমিন প্রকল্পের উপকারভোগীদের সাথে উন্নয়ন সংঘ ও প্রগ্রেসের কর্মীদের সহজ যোগাযোগের উপায় নিয়ে আলোচনা করা হবে। সংস্থা তিনটির সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জেসমিন প্রকল্পের ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে উৎপাদন ও মুনাফা অর্জন তথা ভ্যালু চেইন বা সরবরাহ শৃঙ্খলের কার্যক্রম থেকে আয় বৃদ্ধি হবে। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক মডেল তৈরি হবে। পুষ্টির সমস্যা নিরসন হবে এবং লিঙ্গ সমতা ও পুষ্টি ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত উন্নতচর্চা বৃদ্ধি পাবে। লিঙ্গ-সমতাভিত্তিক সম্পর্ক ও অন্তর্ভুক্তির প্রসার ঘটবে।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ

আপডেট সময় ১০:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬