ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুর : বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসি ঘাট পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। ২৬ জুন, শুক্রবার বিকালে উপজেলার বাহাদুরাবাদ নৌ-টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন বলেন, বাহাদুরাবাদ-বালাসি নৌ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। এতে একদিকে যেমন যাতায়াতের দুর্ভোগ কমবে, অন্যদিকে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে। যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই নৌ রুটে দ্রুত দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন বিষয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে মুফতি আক্রামুজ্জামান, কামরুজ্জামান হানিফ, সাংবাদিক খাদেমুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, চুকাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস ছালাম খোকা প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে সেতু নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৯:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬