ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ

জামালপুর : অটোরিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুন আমীন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুন আমীন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বক্তব্য চাইতে গেলে এক সাংবাদিককে ধাক্কাসহ অসদাচরণ করেন ওই ট্রাফিক পুলিশ।

২৫ মে, সোমবার দুপুরে শহরের নতুন বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে আগে থেকেই জলাবদ্ধতা নিরসরনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন কয়েকটি এলাকার লোকজন।

আহত অটোরিকশা চালক শুভর অভিযোগ, দুপুরে তিনি নতুন বাইপাস এলাকায় রাস্তার পাশে যাত্রী নামিয়ে ভাড়া নিচ্ছিলেন। এ সময় তাকে সামনে এগিয়ে যেতে বলেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীন। সামনে যেতে একটু লেট হওয়ায় হঠাৎ এসে আমার নাকে ঘুষি মারে ওই ট্রাফিক ইন্সপেক্টর। এতে আমার নাকের হাড় ভেঙে গেছে এবং গলগলিয়ে রক্ত ঝরছে অনবরত।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করতে গেলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর সাংবাদিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান লায়নকে ধাক্কা দেন। পরে বাকবিতণ্ডায় জড়িয়ে যান উপস্থিত ট্রাফিক পুলিশ ও সাংবাদিকেরা

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান লায়ন জানান, শুভ নামে এক অটোরিকশাচালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রুহুল আমীন। উপস্থিত সাংবাদিকেরা এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে চড়াও হন তিনি। একপর্যায়ে আমাকে ধাক্কা দেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে বলেন, ওই চালকের উপর হাত তোলার ঘটনায় তদন্ত করে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় তিনি বলেন, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ নেই। তিনি কেন এমন আচরণ করেছেন। তা খতিয়ে দেখা হবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ

আপডেট সময় ১১:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬