ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহ জামাল (রহ:) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ সমাপ্ত

জামালপুর : ওরশ সমাপণী অনুষ্ঠানে মাজার কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মহাসত্যের দিক নির্দেশক শাহান শাহে আউলিয়া হযরত শাহ জামাল ইয়ামেনী (রহ:) স্মরণে জামালপুরে নয়দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শেষে হয়েছে ১৮ মে, সোমবার রাতে। এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, নয়দিনব্যাপী ওরশ মোবারকের আজকে শেষ রজনী। জামাল বাবার সকল ভক্তবৃন্দ ও আশেকানদের রাত ৩টায় হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হযরত শাহ জামাল (রহ:) মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দুর রহমান (আর্মি), প্রচার সম্পাদক রেজাউল করিম নিলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা চিশতী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিয়ার চিশতী, খাদেম মো. এনামুল হাসানসহ মাজার কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাত ৩টায় মোনাজাত শেষে আশেকান জাকেআনদের মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

হযরত শাহ জামাল (রহ:) স্মরণে ৯ দিনব্যাপী পবিত্র ওরশ সমাপ্ত

আপডেট সময় ০৯:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬