ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তর ময়মনহিংহের উপ-পরিচালক আফরোজা বেগম পারুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে, শনিবার দুপুরে জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে জেলা কৃষি বিপণন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

জেলা কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তর ময়মনহিংহের উপ-পরিচালক আফরোজা বেগম পারুল। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি উপ-পরিচালক এ এল এম রেজোয়ান, বিএডিসির উপ-পরিচালক প্রিয়তোষ রায়, বিসিক শিল্প নগরী জামালপুরের সহকারী মহা-ব্যবস্থাপক সম্রাট আকবর প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি কৃষি বিপণন অধিদপ্তর ময়মনহিংহের উপ-পরিচালক আফরোজা বেগম পারুল বলেন, কৃষক অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু কৃষক যখন তার উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে যায় তখন বেশ ভোগান্তিতে পড়েন। ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এছাড়াও মধ্যস্বত্বভোগীরা কৃষিপণ্য কিনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এতে করে খাদ্যের দাম বৃদ্ধি পায়, ভোক্তাকে বেশী দামে পণ্য কিনতে হয়।

তিনি আরও বলেন, কিন্তু যদি কৃষক, উদ্যোক্তা, আড়তদার, কৃষিপণ্য ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করা যায় তবে সবাই উপকৃত হবে। সেজন্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনকারীদের একটি প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষক তার উৎপাদিত ফসল যেন মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বিক্রি করতে পারে। যদি বিক্রি করতে না পারে তখন ফসল সংরক্ষণ করে বা প্রক্রিয়াজাত করে পরবর্তীতে বিক্রি করতে পারবে। উৎপাদক থেকে প্রক্রিয়াজাত হয়ে ভোক্তা পর্যন্ত সমন্বয় করার জন্য মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম কাজ করবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ। কর্মশালায় কৃষক, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী, আড়তদার, কৃষিপণ্য বিপণন ব্যবসায়ী, পরিবহণের সাথে সম্পৃক্ত ব্যাক্তি ও ভোক্তাসহ ৫০ জন্য অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬